চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

ভারত সরকারের অধীনস্থ ভারত আর্থ মুভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Staff Driver
মোট শূন্যপদ— ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন— নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ২০,০০০/- টাকা থেকে।
বয়সসীমা— আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর অথবা তার নিচে হতে হবে।

কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ

চাকরির খবরঃ রাজ্যের মৎস গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন জমা করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে নিজে থেকেই একটি আবেদনপত্রের ফরম্যাট রেডি করতে হবে। উক্ত আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি পত্র গুলির কপি যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্র সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— BEML Soudha, 23/1, 4th Main, Sampangirama Nagar, Bangalore – 560027, India

আবেদনের শেষ তারিখ— ৫ জুন, ২০২৪।

কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ