চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Madhumita Pal
---Advertisement---

রাজ্যের উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

চাকরির খবরঃ ITBP-তে হেড কনস্টেবলে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে নিজ নিজ ব্লক অফিসে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- সংশ্লিষ্ট বিডিও (B.D.O) অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৪ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

শূন্যপদের বিন্যাস- (বালুরঘাট সদর মহকুমার) বালুরঘাট ব্লক- ১ টি, তপন ব্লক- ৫ টি, কুমারগঞ্জ ব্লক- ১ টি, (গঙ্গারামপুর মহকুমার) কুশুমন্ডি ব্লক- ৬ টি, গঙ্গারামপুর ব্লক- ১ টি, বংশিহারী ব্লক- ৬ টি ও হরিরামপুর ব্লক- ৭ টি।
নিয়োগ স্থান- দক্ষিণ দিনাজপুর জেলার (বালুরঘাট সদর মহকুমার ও গঙ্গারামপুর মহকুমার) ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার উপসাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ হাওড়া ও শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগ 

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

Application Form:
বালুরঘাট সদর মহকুমার: Download Now
গঙ্গারামপুর মহকুমার: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ