চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

গ্র্যাজুয়েশন পাশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

Madhumita Pal
---Advertisement---

পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৯/০৯/২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.darjeeling.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। পরে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Treasury Department In office of the district magistrate, Darjeeling, Lebong Cart Rd.
আবেদনের শেষ তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২২

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র।
২) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) আধার কার্ড/ রেশন কার্ড/ ভোটার কার্ড।

চাকরির খবরঃ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ