চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। বিশেষ ভাবে মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন জেলায় নিয়োগ, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— DHFWS/HOW/1436/24

পদের নাম— আশাকর্মী
মোট শূন্যপদ— ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা— আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে।

আশাকর্মী

মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী আশাকর্মীদের মাসিক বেতন হল ৫,২৫০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত আবেদনকারীরা ২২ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় রেলে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অফিসিয়াল বিজ্ঞাপ্তির নিচে থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর পূরণকরা তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদন জমা করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ— ৩১ জুলাই, ২০২৪।

আশাকর্মী

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ