WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

আপনি কি দশম শ্রেণী পাশে সরকারী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। নতুন নোটিফিকেশন বের হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। ভারতীয় ডাক সেবায় গ্রামীণ ডাক সেবক (GDS) পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

WB GDS Recruitment 2023

পদের নাম – গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ – ১২৮২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। স্থানীয় ভাষা (বাংলা) জানা জরুরি। পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।
বয়স – গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি – আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিংক নীচে দেওয়া হয়েছে।

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন – ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন ১২,০০০/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন ১০,০০০/- টাকা।

আবেদন ফি – UR/ OBC/ EWS শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ ১০০/- টাকা জমা দিতে হবে। মহিলা প্রার্থী, ST, SC, PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ – ১১ জুন, ২০২৩।

রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ