চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ, ৮ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে ফের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 02/2024

পদের নাম— Technician Grade 1 & Grade 3
মোট শূন্যপদ— ৯১৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— Technician Grade 1 পদের জন্য বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। Technician Grade 3 পদের জন্য নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি যেকোনো ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন— Grade 1 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ২৯,২০০/- টাকা। অন্যদিকে, Grade 3 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ১৯,৯০০/- টাকা।
বয়সসীমা— আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স সীমা হচ্ছে ১৮ বছর থেকে ৩৬ বছর। সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। বয়স হিসেব করতে হবে ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী।

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

চাকরির খবরঃ রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রথমে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটি ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশানুযায়ী স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা করতে হবে। বাকি অন্যান্য শ্রেণীর অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০/- টাকা জমা করতে হবে।

পরীক্ষার সিলেবাস— পরীক্ষার্থীদের সুবিধার্থে Technician Grade 1 এবং Grade 3 নিয়োগের CBT পরীক্ষার সিলেবাস দেওয়া হল।

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বাংলা ভাষায় লিখিত এই বইটি অর্ডার করুন 👇👇

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

আবেদনের শেষ তারিখ— ৮ এপ্রিল, ২০২৪।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ