চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, ২৪ হাজার টাকা বেতন পাবেন প্রতিমাসে

---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে প্রায়শই। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 04/Kolkata City NUHM Society/ 2023-24

পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৫৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস অথবা সমতুল্য ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের ০১ অগাস্ট, ২০২৩ তারিখে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
মাসিক বেতন- ২৪,০০০/- টাকা।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এ গিয়ে অফিসিয়াল নোটিকেশানের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে নিজের সাম্প্রতিক বায়োডাটা, যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য কাগজপত্রের অরিজিনাল এবং জেরক্স সহিত ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান- Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata-700013

প্রয়োজনীয় কাগজপত্র- বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ইন্টার্নশিপের প্রমাণপত্র, জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র।

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

ইন্টারভিউর তারিখ- ৪ আগস্ট, ২০২৩ (সকাল ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে)।

আরও পড়ুনঃ রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ