চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- 2992

পদের নাম- আশাকর্মী
মোট শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আশাকর্মী পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড- ১ এবং গ্রেড- ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিল জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে বিপুল কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল

আবেদন পদ্ধতি- আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় Speed Post/ Registered Post -এর মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও), ভগবানপুর-১ উন্নয়ন ব্লক, কাজলাগড়, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬২৬

আবেদনের শেষ তারিখ- ১০ অক্টোবর, ২০২৩।

আশাকর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ