চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যে মাধ্যমিক পাশে স্টিল কারখানায় নিয়োগ, প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা

Madhumita Pal
---Advertisement---

রাজ্যে স্টিল অথরিটি ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- ISP/RECTT./DR/2022/1
পদের নাম- Operator/ Attendant Technician Trainee
মোট শূন্যপদ- ১৩৩ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Mechanical, Electrical, Metallurgy, Instrumention, Chemical, Civil, Ceramic, Boiler Operation, Electrician, Fitter, Turner, Welder সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- Operator টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকতে হবে। এবং Attendant টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এবং Boiler Operation পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- Operator টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১৬,১০০/- টাকা থেকে ১৮,৩০০/- টাকা। এবং Attendant টেকনিশিয়ান পদের ক্ষেত্রে ১২,৯০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা।

FB Join

চাকরির খবরঃ কয়লা উৎপাদন বিভাগে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.sail.co.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- Operator টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা এবং SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের ক্ষেত্রে ১৫০/- টাকা। এবং Attendant টেকনিশিয়ান পদে ক্ষেত্রে UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা এবং SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ১০ জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট, স্কিল টেস্ট ট্রেড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান– বার্নপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ