চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

কেন্দ্রীয় সংস্থায় ‘গ্রূপ ডি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

সার্ভে অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ সাইন্স এন্ড টেকনোলজি সংস্থার তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ নিয়োগ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. –

পদের নাম – Motor Driver-Cum Mechanic
মোট শূন্যপদ – ২১ টি। (Gen – ৭ টি, SC – ২ টি, ST – ৪ টি, OBC – ৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারত সরকারের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভিংয়ের সাথে ভেইকেল মেন্টেনেন্সের অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন – ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে ৩৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ

বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে। অফলাইনে আবেদন জানানোর জন্য প্রার্থীদের একটি মুখবন্ধ খামে পূরণ করা আবেদন পত্র, নিজেদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সংস্থার নির্দিষ্ট জোনাল অফিসে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি – ভেইকেল ড্রাইভিং এবং ভেইকেল মেন্টেনেন্সের ওপর নির্ধারিত স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ৩১ মে, ২০২৩।

কেন্দ্রীয় সংস্থায় 'গ্রূপ ডি' কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ