চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যে ভারতীয় রেলে বিরাট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Madhumita Pal
---Advertisement---

রাজ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফে মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- SER/ P-HQ/RRC/PERS/ ACT APPRENTICE/2922-23
পদের নাম- Act Apprentice
মোট শূন্যপদ- ১৭৮৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Fitter, Turner, Welder, Electrician, Mechanic, Machinist, Painter, Carpenter, Wireman, Winder, Lineman সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ
রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
IRCTC -এর মাধ্যমে রাজ্যে নিয়োগ
রাজ্যের স্কুলে শিক্ষক ও হেল্পার নিয়োগ

FB Join

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা। এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card – এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২ ফেব্রুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ
উচ্চমাধ্যমিক পাশে হেড কনস্টেবল নিয়োগ
Axis Bank -এ বিরাট নিয়োগ

নিয়োগ পদ্ধতি- মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের ট্রেড টেস্ট ও মেডিকেল ফিটনেস্ট টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি- খড়্গপুর, সাঁতরাগাছি, চক্রধরপুর, রাঁচি, টাটা সহ বিভিন্ন জায়গায়।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ