চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

UPSC Exam 2023: শুরু হল ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, জেনে নিন কী কী নিয়ম মানতে হয়

Debasish Ghosh
---Advertisement---

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তিনটি ধাপে এই পরীক্ষাটি পরিচালিত হয়। যথা, প্রিলিমিনারি, মেইনস, ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রতি বছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। এবছর অর্থাৎ ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসের (UPSC CSE) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হল ২৮ মে ২০২৩ থেকে। পরীক্ষার জন্য মানতে হয় বেশ কিছু নিয়ম কানুন।

কী কী নিয়ম মানতে হয় পরীক্ষার্থীদের?

১) পরীক্ষার দিন অন্ততঃ এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌছতে হয়। দেরি করলে প্রবেশের অনুমতি দেওয়া হয়না।

২) অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে।

৩) অ্যাডমিট ছাড়া একটি বৈধ ফটো আইডি প্রমাণ (যেমন পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি) সাথে রাখতে হবে। কার্ডের তথ্য ও অ্যাডমিটের তথ্যে মিল থাকতে হবে।

৪) ওএমআর শিটে (OMR) কেবলমাত্র কালো কালির বলপয়েন্ট পেন ব্যবহার করা যাবে।

আরও পড়ুনঃ হাল না ছাড়ার বার্তা দিলেন রাজ্যের ইউপিএসসি প্রথম চৈতন্য খেমানি

৫) পরীক্ষার্থীদের সাথে একটি করে পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে।

৬) পরীক্ষার হলে জলের বোতল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করা যাবে।

৭) মোবাইল বা কোনো বৈদ্যুতিক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।

ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষাটি নেওয়া হবে দুটি শিফটে। প্রথম শিফট হবে ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত আর দ্বিতীয় শিফট হবে ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মেইনস পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা সম্পর্কিত আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

UPSC

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ