চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের স্কুলে সহকারি শিক্ষক নিয়োগ, শুরু হচ্ছে আবেদন

Debasish Ghosh
---Advertisement---

বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয় এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেকোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment no- 2155/VSN/VN/2023

পদের নাম- Assistant Teacher
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম ৫০% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস ডি.এল.এড/ বি.এল.এড সার্টিফিকেট থাকা যেকোনো স্নাতক প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, এই পদে আবেদন করার জন্য কম্পিউটারের বেসিক অপারেটিং সম্বন্ধে ধারণা থাকা আবশ্যক।

পদের নাম- Accountant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রীধারী প্রার্থীর ট্যালি এবং ট্যাক্স সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- রাজ্য সরকারের পে কমিশনের সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী দুইটি পদের বেতন ধার্য করা হবে।

আরও পড়ুনঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র সম্পূর্ণ রূপে পূরণ করে তার সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য কাগজপত্র একটি মুখ বন্ধ খামে পোস্ট অফিস, স্পিড পোস্ট, কুরিয়ারের মাধ্যমে অথবা নিজে সরাসরি বিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Principal, Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur, 721102

আবেদনের শেষ তারিখ- ২৪ এপ্রিল, ২০২৩।

রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ