চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

স্বাস্থ্য দপ্তরে রিডার পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত

Madhumita Pal
---Advertisement---

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে রাজ্যে সরকারি নার্সিং কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- R/ Reader-Lateral, GCON/40/2022
পদের নাম- Reader
মোট শূন্যপদ- ১৪ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে Nursing -এ M.Sc/ P hD/ M. Phil করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৬৭,৩০০/- টাকা থেকে ১,৭৩,২০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ

FB Join

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbhrb.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যে স্টোর কিপার পদে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ